কক্সবাজার আইনজীবী সমিতির রবির এসএমই প্যাকেজ গ্রহণ

সুপার ফাস্ট ইন্টারনেট, আকর্ষণীয় কল রেট ও ডাটা প্যাকেজ উপভোগ করতে রবির এসএমই প্যাকেজ ‘উদয়’ গ্রহণ করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। এর আওতায় প্রায় ৮০০ আইনজীবী ও তাদের সহকারীরা রবির জনপ্রিয় এ সেবাটি উপভোগ করছেন।
 
সম্প্রতি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে অপারেটরটির পক্ষে রবির জেনারেল ম্যানেজার মো. হামিদুল হকের কাছ থেকে প্রস্তাবনাটি গ্রহণ করেছেন সমিতির সভাপতি  একে আহমেদ হোসেন ও সম্পাদক গোলাম ফারুক খান কায়সার।
 
এ সময় নির্বাহী সদস্য রমিজ আহমেদ, আখতার উদ্দিন হেলালীসহ আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া  রবি এন্টারপ্রাইজ বিজনেস ম্যানেজার (এসএমই) মো. মেজবাহ উদ্দিন ও কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজার এহসান শরীফ উপস্থিত ছিলেন।