দক্ষিণ আফ্রিকায় দুই নৌকার সংঘর্ষে নিহত ২

দক্ষিণ আফ্রিকায় দুটি নৌকার সংঘর্ষে একজন স্কটিশ পুরুষ ও একজন আইরিশ নারী নিহত হয়েছেন। সোমবার বিকেলে নৌকাদুটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।
 
দেশটির ওয়েস্টার্ন কেপ এর বকপান্ট এবং গানকেরাল এর মাঝামাঝি একটি জায়গা থেকে ৬১ বছর বয়সী ওই স্কটিশের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় নিহত আইরিশ নারীর বয়স ৪৯ বছর। তাদের মৃত্যুর কথা নিশ্চিত করেছে দেশটির জাতীয় সাগর উদ্ধার ইনস্টিটিউট।
 
ঘটনার কারণ সম্পর্কে অনুসন্ধান করছে সাউথ আফ্রিকান ম্যারিটাইম সেফটি অথরিটি। প্রকৃত কারণ নিয়ে এখনো নিশ্চিত নয় কেউই। সংস্থার একজন মুখপাত্র জানায়, নৌকায় তিনজন যাত্রী ছিল এবং তারা সবাই কেপটাউনের দিকে যাত্রা শুরু করে।
 
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানায়, ‘আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।’ স্কাই নিউজ