চরভদ্রাসনে ৮০ তম মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন

 
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের খালাসীডাঙ্গীর স্বর্গীয় হরকুমার সরকারের বাড়ির শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গইে পাঁচ দিনব্যাপী ৮০তম বার্ষিক মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
 
গত ২৯ জানুয়াফা  শুরু হওয়া উক্ত যজ্ঞানুষ্ঠানে দেশ মাতৃকায় ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞ ও পদাবলী গান ছাড়াও বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। মঙ্গলবার এই যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়।
 
মহানামযজ্ঞ অনুষ্ঠানের সভাপতি শ্রী অজিত কুমার সরকার জানান, তাদের বাড়িতে ৮০ বছর যাবত্ এই নামযজ্ঞানুষ্ঠান হয়ে আসছে। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ভক্তবৃন্দ আসেন এবং শ্রীমদ্ভাগবত পাঠ, নামযজ্ঞের শুভ অধিবাস, শ্রী শ্রী মহানাম সংকীর্তন, কুঞ্জভঙ্গ ও নগরকীর্তন, মহাপ্রভুর ভোগ আরাধনা শুনার পাশাপাশি মহাপ্রসাদ গ্রহণ ও পদাবলী কীর্তন শ্রবণ করেন।
 
মহানাম যজ্ঞানুষ্ঠানে মহানাম সুধা পরিবেশনায় অংশগ্রহণ করেন বাংলাদেশের স্বনামধন্য কীর্তনীয়া সম্প্রদায়ের শ্রী শ্রী ব্রজকিশোর সম্প্রদায়ের শংকর বিশ্বাস(বোয়ালমারী), শ্রী শ্রী আনন্দ মিলন সম্প্রদায়ের সনদ বিশ্বাস(শৈলকুপা), শ্রী শ্রী আদি ভক্তি সম্প্রদায়ের বাবুল দাস(মানিকগঞ্জ), শ্রী শ্রী গৌরীদেবী সম্প্রদায়ের গনেশ বসু(নড়াইল) শ্রী শ্রী মা আনন্দময়ী সম্প্রদায় কামনা মন্ডল(গোপালগঞ্জ) ও শ্রী শ্রী রাধাগোবিন্দ সম্প্রদায় অসিত চক্রবর্তী ফরিদপুর।