রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, 'নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের বেতন বৈষম্য দূর করতে হবে।'
বুধবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি-বার্ষিক সন্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেছেন ডিইউজের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান।