সমালোচনা সামলাতে এবার অনুপম খেরকে ভিসা নেয়ার আহ্বান করল পাকিস্তান, কিন্তু তা ফিরিয়ে দিলেন এই বর্ষীয়ান অভিনেতা। সূত্র- এনডিটিভি।
সূত্রের খবরে প্রকাশ, অনুপম খেরকে ভিসা দিতে অস্বীকার করায় দুনিয়াজুড়ে নিন্দার মুখে পরে পাকিস্তান। চারদিকে শুরু হয় সমালোচনা। পরিস্থিতি বেগতিক দেখে অবস্থান পাল্টায় পাকিস্তান।
মঙ্গলবারই পাকিস্তান হাই-কমিশন থেকে অনুপম খেরকে ফোন করে ভিসা নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়। এতে সাড়া না পেয়ে বুধবার ভারতে অবস্থিত পাকিস্তানি রাষ্ট্রদূত আবদুল বাসিত টুইটারে অনুপমকে আমন্ত্রণ জানান করাচী যাওয়ার।
তবে অনুপম ওই টুইটারেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তিনি জানান, তার অন্য কাজ আছে ওই দিন, তাই যেতে পারছেন না।
চলতি মাসের পাঁচ তারিখ পাকিস্তানের করাচীতে ‘লিটারেচার ফেস্টিভ্যাল’ -এ যাওয়ার কথা অনুপম খেরের।