মাত্র দুই সেকেন্ডে অনলাইনে বিক্রি হয়ে গেল ৭০ হাজার স্মার্টফোন! অবিশ্বাস্য মনে হলেও ভারতীয় শপিং সাইট ফ্লিপকার্টে মাত্র দুই সেকেন্ডেই বিক্রির এই রেকর্ড গড়েছে লিইকো এলই-১এস।
চিনা প্রযুক্তি প্রতিষ্ঠান লিইকো এলই-১এস নামে নতুন একটি স্মার্ট ফোন বাজারে ছেড়েছে। প্রতিষ্ঠানটির ভারতীয় কর্মকর্তা অতুল জৈন বলেছেন, 'এটি একটি নতুন রেকর্ড। মুহূর্তের মধ্যে ৭০ হাজার মোবাইল বিক্রি হওয়ায় আমরা খুশি।'