উ. কোরিয়ার রকেট ভূপাতিত করার হুমকি জাপানের

উত্তর কোরিয়ার রকেট পরীক্ষায় জাপানের সামরিক বাহিনীকে সতর্ক থাকতে বলেছে দেশটির কর্তৃপক্ষ।
 
সম্প্রতি নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপনের কথা জাতিসংঘকে জানিয়েছে উত্তর কোরিয়া। এর প্রেক্ষিতে জাপান জানায়, এটি তাদের আকাশসীমায় প্রবেশ করলে অবশ্যই এটাকে ভূপাতিত করা হবে। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে এই পরিকল্পনার নিন্দা জানিয়েছেন।
 
এক বিবৃতির মাধ্যমে তারা জানায়, আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই উত্তর কোরিয়াকে মাশুল দিত হবে।
 
এদিকে উত্তর কোরিয়া তাদের পরিকল্পনা অনুযায়ী রকেট উৎক্ষেপণের দিকে অগ্রসর হলে দেশটিকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে দক্ষিণ কোরিয়া।
মঙ্গলবার উত্তর কোরিয়া জানায় তারা ৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে রকেট উৎক্ষেপণ করবে। এর পরিপ্রেক্ষিতিই দক্ষিণ কোরিয়ার এই হুশিয়ারি। এছাড়া এবিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীনও। স্কা্ই নিউজ