ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা উপহার দিতে চলেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে পোস্টল ক্যাশ কার্ডের মাধ্যমে পরীক্ষামূলক ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশেকে ডিজিটাল রুপ দিয়ে দেশেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনার কর্মদক্ষতার কারণে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে চলতে শিখেছে। সরকারের কর্মদক্ষতা ও সুফল প্রচেষ্টার ফলে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় অন্য সরকারের চেয়ে অনেক বেড়েছে। অন্য সরকারের আমলে মাথাপিছু আয় ছিল মাত্র ৫৪৩ মার্কিন ডলার, তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ মার্কিন ডলারে।
তিনি জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের মানুষ বর্তমান সরকারকে দু-দুবার ভোট দিয়ে নির্বাচিত করার সুবাদেই আজ দেশে উন্নয়ন করা সম্ভব হয়েছে। জনগণ যদি আগামীতে এ সরকারকে ক্ষমতায় রেখে দেশের সেবা করার সুযোগ দেয়, তাহলে বাংলাদেশ উন্নয়নে সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) গাজী মোহাম্মদ নুরুল কবির, ডাক অধিদপ্তরের মহাপরিচালক প্রভাষ চন্দ্র সাহা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) খন্দকার অতিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুছাইন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে ক্যাশ কার্ড বিতরণ করেন। এ সময় সংসদ সদস্য মাহফুজা মণ্ডল রিনা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি নাগরপুর ডাকঘর পুনঃসংস্কার উদ্বোধন এবং পোস্ট-ই-সেন্টার হতে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।