মিশরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত

মিশরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তা। বুধবার কায়োরর মাদিতে এই ঘটনা ঘটে।
 
এ ঘটনায় দুজন পুলিশ আহত হয়েছে এবং দুইজন জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশ জানায়, তাদের কাছে তথ্য ছিল যে এলাকায় সশস্ত্র জঙ্গি অবস্থান করছে। পুলিশ অভিযান চালালে তাদের উপর গুলি করতে ‍শুরু করে জঙ্গিরা।
 
পুলিশও পাল্টা গুলি চালায়। এরই এক পর্যায়ে নিহত হয় দুই জঙ্গি। ওই স্থান থেকে বেশকিছু বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করে পুলিশ। রয়টার্স