অস্ট্রেলিয়ার অ্যাংলিকান চার্চ শরণার্থীদের আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার দেশটির হাইকোর্ট শরণার্থীদের নাউরুতে ডিটেনশন সেন্টারে পাঠানোর নীতিকে সাংবিধানিক ঘোষণা দেয়ার পর চার্চ মানবিক এই ঘোষণা দেয়া হল।
এই ঘোষণার পরে ২৬৭ শরণার্থী যাদের মধ্যে ৩৭ টি শিশু রয়েছে তাদের নাউরুতে পাঠানো হবে। তবে ব্রিসবেন অ্যাংলিকান চার্চের ডিন পিটার ক্যাট বলেছেন, ডিটেনশন সেন্টারে পাঠানো হলে শরণার্থীরা কষ্ট ও যন্ত্রণার শিকার হবেন। তিনি বলেন, এটা আমাদের বিশ্বাসের বিপরীত তাই আমাদের সম্প্রদায় শাস্তির সম্ভাবনা সত্ত্বেও শরণার্থীদের সহায়তা করবো। ঐতিহাসিকভাবেই চার্চ নিপীড়নকারীদের কাছ থেকে আশ্রয়প্রার্থীদের শরণ দিয়েছে।
এদিকে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রীকে শরণার্থীদের ডিটেনশন সেন্টারে না পাঠিয়ে অস্ট্রেলিয়াতেই রাখতে আহ্বান করেছে জাতিসংঘ। তবে অস্ট্রেলিয়ার সীমান্ত সুরক্ষা নীতির অনুসারী পিটার ডাটন বলেন, সীমান্ত আইন কড়াকড়ি করায় গত লেবার সরকারের সময় ২৫০০ শিশু থেকে সেটা ৮০ তে নেমে এসেছে। বিবিসি।