যুক্তরাজ্যের পুলিশের কাছে আত্মসমর্পণ করতে পারেন অ্যাসাঞ্জ

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, জাতিসংঘের বিচারকদের প্যানেল তার বিরুদ্ধে আটকাদেশ জারি করলে তিনি শুক্রবার ব্রিটিশ পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। 
 
তিন বছর ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে আছেন অ্যাসাঞ্জ।  তিনি এক বিবৃতিতে বৃহস্পতিবার বলেন, যুক্তরাজ্য ও সুইডেনে আমার বিরুদ্ধে দায়ের করা মামলায় আমি হেরে গেছি এই মর্মে আগামীকাল জাতিসংঘ রায় ঘোষণা করলে আমি শুক্রবার ব্রিটিশ পুলিশের কাছে আত্মসমর্পণ করব। তিনি আরো বলেন, আমি আশা করছি আইনে আমার যে অধিকার সংরক্ষিত রয়েছে তার আওতায় অবিলম্বে আমার পাসপোর্ট ফিরিয়ে দেয়া হবে এবং আমাকে ফের গ্রেফতার করার প্রচেষ্টা করা হবে না। এএফপি।