নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্বাধীনতা শিক্ষক পরিষদের ১৬ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার স্বাধীনতা শিক্ষক পরিষদের আহ্বায়ক ড. মোহাম্মদ ইউসুফ মিঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটির কর্মকতরা হলেন, আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিঞা, যুগ্ম-আহ্বায়ক সহকারী অধ্যাপক পলাশ কর্মকার, সদস্যসচিব সহকারী অধ্যাপক মাসুম মিয়া এবং সদস্যরা হলেন, সহযোগী অধ্যাপক মেহেদী মাহমুদুল হাসান, সহযোগী অধ্যাপক মুহাম্মদ মুশফিকুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, সহকারী অধ্যাপক মো. গোলাম মোস্তফা , সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক খসরুল আলম, সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুজ্জামান ভূঁইয়া, প্রভাষক সোহরাব হোসেন, সহকারী অধ্যাপক অভিজিত চক্রবর্তী , সহকারী অধ্যাপক আফসানা মৌসুমী, সহকারী অধ্যাপক মো. মফিজুর রহমান, সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান ও প্রভাষক নন্দিতা সরকার ।