যুক্তরাজ্যের বার্মিহামে মুখোশধারীর কয়েকজনের হামলায় আখতার জাভেদ নামে এক মুসলিম নিহত হয়েছে। বুধবার রাতে মুখোশধারীরা ডাকাতি করার সময় এই হামলা চালায়।
ইতোমধ্যে এর তদন্তকাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গুলিবিদ্ধ অবস্থাতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।
গোয়েন্দা কর্মকর্তারা জানায়, দুইজন ব্যক্তি ডাকাতি করছিল। ঘটনার সত্যতার জন্য প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন তারা। দ্য গার্ডিয়ান