ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল আগামী ৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায় দেশের সকল পরীক্ষা কেন্দ্রগুলো থেকে একযোগে প্রকাশ করা হবে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্র এ কথা জানায়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাসস’কে জানান, ফলাফল প্রকাশের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd ব্রাউজ করে ফল জানতে পারবেন। বাসস।