উত্তর কোরিয়াকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান রাশিয়ার

উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ  করে উত্তেজনা বৃদ্ধি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এসময় তারা  উত্তর কোরিয়ার রাষ্ট্রদুতকে তলব করে এ আহ্বান জানায়।

সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে রাশিয়া জানায়, ‘কোরিয়া পক্ষকে এ অঞ্চলে আরো উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন কর্মকা- থেকে বিরত থাকার জন্য বারবার আহ্বান জানানো হয়েছে।’ এএফপি