পুষ্টি বিষয়ক জ্ঞান আদান-প্রদানের উদ্দেশ্যে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চালু করা হলো 'নেসলে নিউট্রিশন ইন্সিটিটিউট নলেজ হোম'। হলি ফ্যামিলি হাসপাতালের অডিটরিয়ামে নেসলে নিউট্রিশন ইন্সিটিটিউট (এনএনআই) এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু হল 'নেসলে নিউট্রিশন ইন্সিটিটিউট নলেজ হোম'।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত, এম.পি। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রিন্সিপাল এবং বিপিএমপিএ'র সভাপতি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূঁইয়া উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নেসলে বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক স্ট্যাফেন নর্দে। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নিউট্রিশনের পরিচালক লুক জন গোমেজ, নেসলে বাংলাদেশ এর কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক নকিব খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত, এম.পি এনএনআই ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালকে এ উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানান।
'নেসলে নিউট্রিশন ইন্সিটিটিউট নলেজ হোম' কমিটি প্রতি মাসে এনএনআই ওয়েবসাইটে গিয়ে পুষ্টি বিষয়ক নির্দিষ্ট একটি টপিক নির্বাচন করে সেটি নিয়ে আলোচনা করবে। আলোচনার মূল লক্ষ্য হচ্ছে নির্বাচিত বিষয়টি প্রতিদিনের জীবন-যাপনে বাংলাদেশ পরিপ্রেক্ষিতে কার্যকর করানো। দক্ষিণ-এশিয় অঞ্চলে এ ধরণের উদ্যোগ এবারই প্রথম।
সমাজে সবার মাঝে মাতৃদুগ্ধ পানকে উৎসাহিত করা ছাড়াও চিকিৎসকদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এনএনআই সরকার, এনজিও, মিডিয়া এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে কাজ করছে।
সুইজারল্যান্ড ভিত্তিক নেসলে নিউট্রিশন ইন্সটিটিউট (এনএনআই) একটি অলাভজনক প্রতিষ্ঠান। বিজ্ঞানকে কাজে লাগিয়ে সারাবিশ্বের মানুষের মাঝে সঠিক পুষ্টি সরবরাহ নিশ্চিৎ করতে বিজ্ঞান ভিত্তিক তথ্য ও শিক্ষা প্রদান বিষয়ক বিভিন্ন কর্মসূচী আয়োজন করে এনএনআই ( www.nestlenutrition-institute.org )।