নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ফেসবুক মার্কেটিং শপআপ উদ্বোধন করলেন পলক

সামাজিক মাধ্যম দিয়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শুরু হলো ফেসবুক মার্কেটিং শপআপ।  বৃহস্পতিবার প্ল্যাটফর্মটি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
তিনি বলেন, এর মাধ্যমে নতুন নতুন জনকল্যাণমুলক আইডিয়া উপস্থাপন করে উদ্যোক্তাদের আর্থিক সহযোগিতা নিতে পারেন।  উদ্যোগকে স্বাগত জানিয়ে নতুন উদ্যোক্তাদেরকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
 
শপআপ  মূলত ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য যারা তাদের পণ্য ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করেন।
 
এ প্রসঙ্গে তিনি ক্ষুদ্র উদ্যোক্তারে সহযোগিতা করার জন্য আইসিটি বিভাগের বিভিন্ন উদ্যোগের কথা যেমন- কানেক্টিং স্টার্টআপ, ইনোভেশন ফান্ডের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে নাট্য ব্যক্তিত্ব সারা যাকের-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।