তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌছে দিতে অমর একুশে গ্রন্থমেলায় স্টল নিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বৃহস্পতিবার যুবজাগরণ নামের ঐ স্টল পরিদর্শন করলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এসময় পলকের হাতে বঙ্গবন্ধুর তথ্যবহুল পোস্টার, অসমাপ্ত আত্মজীবনী, জনগণের ক্ষমতায়ন শান্তির বিশ্বনেতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উপহারগুলো তুলে দেয় যুবলীগের নেতাকর্মীরা।
পরিদর্শনে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার।