রণবীরের মায়ের কাছে ক্যাটরিনার মা কেন গেলেন ?

আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে।ক্যাটরিনা কাইফের সাথে রণবীর কাপুরের সম্পর্ক ভেঙে গেছে বেশ কিছুদিন হলো। তাদের তো দেখা-সাক্ষাত কথা-বার্তাই হয়না। তবে কেন এই সময়ে ক্যাটের মা সুজানে টারকোটে দেখা করলেন রণবীরের মা নীতু কপূরের সঙ্গে ?
 
বলিউডে কান পাতলেই কথা শোনা যায়, ক্যাটরিনার মা নাকি রণবীরের মায়ের কাছে গিয়েছিলেন তাদের সম্পর্ক পুনরায় আগের মতো ফিরিয়ে আনতে! তবে বলিউডের একটা অংশ বলছে, সুজানে নিজে নীতুর সঙ্গে দেখা করেছিলেন। তিনি মনে করেন, এই ভাঙা সম্পর্ক একমাত্র জোড়া লাগাতে পারেন নীতুই। তিনিই ছেলেকে বুঝিয়ে অবস্থাটা বদলে দিতে পারেন। কিন্তু নীতুর দিক থেকে নাকি তেমন সাড়া মেলেনি।
 
এমনিতে রণবীরের হবু বউ হিসেবে ক্যাটরিনাকে ঠিক মেনে নিতে পারেননি নীতু। প্রথম থেকেই এই সম্পর্ক নিয়ে তিনি অখুশি। কিন্তু নীতু বাদে পরিবারের অন্যান্যরা ক্যাটকে মেনে নিয়েছিলেন। তাই নীতু যে এই সম্পর্ক জোড়া লাগাতে কোনও উদ্যোগই নেবেন না সে তো স্বাভাবিক।
 
কিন্তু প্রশ্নটা থেকে যায় অন্য জায়গায়। রণবীরের সঙ্গে সম্পর্ক ভেঙে য়াওয়ার পর ক্যাট কি সত্যিই এতটা ভেঙে পড়েছেন? যদি না হবে তাহলে তার মা নিজে কেন উদ্যোগী হবেন ?