ফেসবুকে কাউকে ‘আনফ্রেন্ড’ করা হয়েছে কিনা এটা জানা খুব একটা সহজ নয়। কিন্তু এ নিয়ে আগ্রহ আছে অনেকের। আর তাদের জন্য এবার আনা হয়েছে একটি অ্যাপ্লিকেশন।
‘হু ডিলেটেড মি অন ফেইসবুক’ নামের এই অ্যাপ আইওএস ডিভাইস ব্যবহারকারীদের বন্ধু তালিকা চেক করে দেখার সুবিধা দেবে।
দ্যা নেক্সট ওয়েবের এক খবরে বলা হয়েছে, কেউ ‘আনফ্রেন্ড’ করলো কিনা এটা সবাই জানতে চায়। কিন্তু এটা জানাটা খুব সহজ না। এ জন্য বন্ধু তালিকা ঘেঁটে দেখতে হয়। কিন্তু এতেও অল্প পরিচিত কোনো বন্ধু তার তালিকা থেকে ফেলে দিলে তা আর জানা হয়ে উঠে না।
সূত্রের খবরে আরও বলা হয়েছে, কে বা কারা বন্ধু তালিকায় আছে, কে বা কারা আনফ্রেন্ড করে দিলো, কে বা কারা ডি-অ্যাক্টিভেট থাকার পর আবার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করলো -এসব প্রশ্নের উত্তর দেবে এই অ্যাপ। অ্যাপটি ব্যবহারকারীকে তার ফেসবুক বন্ধু তালিকা সম্পর্কে সব সময় আপডেট রাখবে।
তবে এটি ফেসবুকের কোনো অ্যাপ না।
এটি টুইটার অ্যাপ ‘হু আন-ফলোয়ড মি’ এর মতো অনেকটা। টুইটার অ্যাপটি কেউ আন-ফলো করে দিলে সেই তথ্য জানিয়ে থাকে।