জাপানের রাজধানী টোকিওর কাছাকাছি এলাকায় একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭ টা ৪১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খবর পিটিআ'র
টোকিও আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল ৪.৬। এর কেন্দ্রস্থল ছিল টোকিওর দক্ষিণ সীমান্তবর্তী কাওয়াসাকি শহর।