মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, অবিলম্বে জামায়াতকে নিষিদ্ধ করা হবে মন্তব্য করা হবে। যুদ্ধাপরাধীর সন্তানেরা কোন সরকারি চাকরি পাবে না, ভোটও দিতে পারবে না। শুক্রবার ময়মনসিংহের ত্রিশালে এক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
যারা স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে তাদের বিচার করার জন্য অবিলম্বে আইন কার্যকর করা হবে বলেও জানান তিনি।
ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ত্রিশালের সাবেক সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানী, পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোভা মিয়া আকন্দ, ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন ধনু, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার প্রমূখ। এর আগে মন্ত্রী ত্রিশালে তিনতলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন।