জঙ্গি সংগঠনের ১ লাখ ২৫ হাজার একাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার জানিয়েছে জঙ্গিবাদ উসকে দেয়ার জন্য কমপক্ষে ১ লাখ ২৫ হাজার একাউন্ট বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে, এই একাউন্টগুলো আইএস এর সঙ্গে সংশ্লিষ্ট।

একটি ব্লগ পোস্টে সংস্থাটি টুইটারকে জঙ্গিবাদ ছড়িয়ে দেয়ার কাজে ব্যবহার করার নিন্দা করে। পোস্টে বলা হয়, আমরা টুইটারে জঙ্গিবাদ প্রচার করাকে নিন্দা করি। সারা বিশ্বে টুইটারের প্রায় ৫০ কোটি ব্যবহারকারী রয়েছে। পোস্টে বলা হয় জঙ্গিবাদ সংশ্লিষ্ট একাউন্ট বরখাস্ত করার ফলাফল এখনই দেখা যাচ্ছে। জঙ্গিবাদ সংশ্লিষ্ট একাউন্ট বরখাস্ত করায় এখন এই সকল কর্মকাণ্ড টুইটার থেকে সরে গেছে বলে দাবি করা হয়।

এছাড়া যখন প্রয়োজন তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করা হবে বলে জানানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেকগুলো দেশের সরকার সামাজিক গণমাধ্যমগুলোকে জঙ্গিবাদ ছড়ানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে আসছে। বিবিসি।