মিরপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় হান্নান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ১০ নম্বর গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
 
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাস্তা পার হওয়ার সময় শ্যামলী থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী অভিজাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস হান্নানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।