রাজধানীর সবুজবাগ মাদারটেক চৌরাস্তা এলাকায় ট্রাক চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায় নি।নিহত ওই বৃদ্ধার আনুমানিক বয়স ৬০ বছর।
শুক্রবার দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে শনিবার সকাল ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজধানীর সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।
এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে।