ভারতের গুজরাটে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নদীতে পড়ে অন্তত ৩৭ জন মারা গেছে। শুক্রবার বিকালে দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ গুজরাটের নবসারিতে।
নবসারির পুলিশ সুপার এমএস ভরদা জানান, সুপা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারানো বাসটি ব্রিজের ওপর থেকে পূর্ণা নদীতে পড়ে যায়। এ পর্যন্ত নদী থেকে ৩৭টি মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, রাজ্য পরিবহণের এই বাসটি নবসারি থেকে উকাই যাচ্ছিল। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, পুলিশের কাছে তা পরিষ্কার নয়।
-এনডিটিভি