মির্জা আব্বাস ঢামেক হাসপাতালে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বর্হিবিভাগে নেয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও কারারক্ষীদের কঠোর নিরাপত্তায় তাকে হাসপাতালে নেয়া হয়।
 
এ বিষয়ে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, উচ্চমাত্রা ডায়াবেটিস ও মেরুদণ্ডের হাড় ক্ষয়জনিত কারণে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।