খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির বৈঠক ১০ ফেব্রুয়ারি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির বৈঠক ১০ ফেব্রুয়ারি। ওই দিন গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। 
 
শনিবার বিএনপির দফতর সহ-সম্পাদক তাইফুল ইসলাম টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।
 
দলীয় সূত্র জানিয়েছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ষষ্ঠ কাউন্সিল, সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অগ্রগতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে আলোচনা করা হবে।