মহাখালীতে সড়ক দুর্ঘটনায় আহত ২

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে মাইক্রোবাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, ফ্লাইওভারের উপরে একটি পিকআপ ভ্যান হঠাৎ করে ব্রেক কষলে পেছন থেকে একটি মাইক্রোবাস এসে এটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালক ও অপর এক যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছে।