শাহরুখের শুটিং পণ্ড করার চেষ্টায় হিন্দু মৌলবাদী দল

 
শাহরুখের 'রাইস' সিনেমার শুটিং পণ্ড করার চেষ্টা করেছে হিন্দু মৌলবাদী দল বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। দেশটির কুচ জেলায় তাদের এই চেষ্টা ব্যর্থ করে দেয় গুজরাট পুলিশ।
 
পুলিশ জানায়, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই আন্দোলনকারীদের আটক করেন তারা। ৩৪ জন বিশ্ব হিন্দু পরিষদ কর্মীকে আটক করা হয়। কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ছেড়ে দেয়া হলে তারা গুজরাটের আরেকটি শহর পোলারিয়া যাওয়ার রাস্তা গাধশিশা-দেদিয়া হাইওয়ে বন্ধ করে দেয়। পোলারিয়াতে সেদিন ‘রাইস’-এর শুটিং হওয়ার কথা ছিল। তবে কুচ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত পোলারিয়াতে নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে শুটিং।
 
এক সপ্তাহের জন্য কুচে অবস্থান করছেন শাহরুখ। সেখানে যাওয়ার পর থেকে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের প্রতিবাদের সম্মুখীন হচ্ছেন। 'রাইস' পরিচালনা করছেন রাহুল ধোলাকিয়া, যিনি এর আগে 'পারজানিয়া'র মতো সিনেমা নির্মাণ করে আলোচনায় এসেছেন। 'রাইস'এ দেখা যাবে আহমেদাবাদের প্রয়াত আন্ডারওয়ার্ল্ড ডন আব্দুল লতিফ শেইখের গল্প।
 
এতে শাহরুখের বিপরীতে বলিউডে অভিষেক ঘটবে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। বিডি নিউজ।