৩৪তম বিসিএসের নন ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীরা শনিবার রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করলে পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করে। আটকের তিন ঘণ্টা পরে পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।
৩৪তম বিএসএস নন ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীরা জানান, সম্প্রতি সরকার ৩৫তম বিসিএসে ক্যাডারের শূন্য পদে নন ক্যাডারদের পদায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। ভুক্তভোগীরা দাবি তোলেন, এই সিদ্ধান্ত ৩৪ তম বিসিএস থেকে কার্যকর করা হোক।
IMG0
৩৪তম বিসিএস পরীক্ষায় ৬৭২টি পদ শূন্য রয়েছে। ঐ পদগুলোটিতে নন-ক্যাডারদের পদায়ন করার দাবি তোলা হয়। এই দাবিতে তারা আজ সকালে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করে। তারা শাহবাগের দিকে গেলে সেখান থেকে তিনজনকে আটক করে। পরে তাদের ছেড়ে দেয়া হয়।