রবিবারই স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে উ.কোরিয়া

সারাবিশ্বের হুশিয়ারিকে পেছনে ফেলে রবিবারই স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে উত্তর কোরিয়া। শনিবার স্থানীয় সরকারের বরাতে এমনটাই দাবি করে বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি।
 
এ বিষয়ে জাপানের সরকারের দাবি, ৭ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে উত্তর কোরিয়া স্যাটেলাইট পাঠাবে। আর সেটা হতে পারে রোববারই। এর আগে পিয়ংইয়াং থেকে জানানো হয়েছিল ৮ থেকে ২৫ ফেব্রুয়ারির কোনো এক তারিখে স্যাটেলাইট পাঠানো হতে পারে।
 
এই  উৎক্ষেপণের কথা বলে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা করছে সন্দেহে পিয়ংইয়ংকে এই পরিকল্পনা বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো। কিন্তু উত্তর কোরিয়ার দাবি, মহাকাশ কর্মসূচির লক্ষ্য অর্জন তাদের সার্বভৌম অধিকার।
 
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়া একটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করার প্রস্তুতি নিচ্ছে বলে তারা ধারণা করছেন। উপগ্রহের মাধ্যমে উত্তর কোরিয়ার পরীক্ষাকেন্দ্রে তৎপরতা লক্ষ্য করার পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওই কথা বলেছিলেন। বিবিসি