দক্ষিণ আফ্রিকায় খনি থেকে ৮৭ শ্রমিক উদ্ধার, নিখোঁজ ৩

দক্ষিণ আফ্রিকার একটি স্বর্ণখনি থেকে ৮৭ জন খনি শ্রমিককে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারীরা। এখনো নিখোঁজ রয়েছে তিনজন। শুক্রবার তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খনি মালিক ভ্যানটেজ গোল্ডফিল্ডস।
 
সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, খনিধসে মাটির নিচে আটকা পরেন ৮৭ জন শ্রমিক। সবাইকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
 
এখন পর্যন্ত কোনো নিহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে নিখোঁজ তিনজন খনিশ্রমিক নয়। তারা অফিস স্টাফ। এবং তাদের ‍খুঁজে না পাওয়া পর্যন্ত এই অভিযান থামবে না বলেও জানায় মাইক বেগ।
 
তবে ঠিক কি কারণে এই ধস ঘটলো সেসম্পর্কে নিশ্চিত নয় কর্তৃপক্ষ। গত বছর খনিধসে বিভিন্ন স্থানে নিহত হয়েছেন ৭৭ জন। রয়টার্স