কুমিল্লায় আওয়ামী লীগের সভাপতি মুস্তফা কামাল, মুজিবুল হক সম্পাদক

কুমিল্লা (দক্ষিণ) জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সভাপতি এবং রেলপথমন্ত্রী মুজিবুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
 
শনিবার বিকাল ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার লালমাই ডিগ্রি কলেজ মাঠে কর্মী সমাবেশে এ কমিটির ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
 
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুস্তফা কামালের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন রেলপথমন্ত্রী মুজিবুল হক, দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, পার্বত্যবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি,  তাজুল ইসলাম এমপি, দলের কেন্দ্রীয় নেতা আবদুর রহমান,  সুজিত রায় নন্দী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান প্রমুখ।