বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বুধবার

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী বুধবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
 

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান। দলীয় সূত্র জানিয়েছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ষষ্ঠ কাউন্সিল, সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অগ্রগতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে আলোচনা করা হবে।