বাংলামার্টে ভালোবাসার লাঞ্চ

ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ২য় বারের মতো ভ্যালেন্টাইন্স অফার ‘ভালোবাসার লাঞ্চ’ এর আয়োজন করেছে জনপ্রিয় ই-কমার্স সাইট বাংলামার্ট ২৪ডটকম (www.banglamart24.com)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়েছে, গত ৪ ফেব্রুয়ারি ২০১৬ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন আগামী ১২ই ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে যে কোন অংশগ্রহনকারী বাংলামার্ট ২৪ ডটকম থেকে মাত্র ৫০০ টাকার কেনাকাটা করে তার ভালবাসার মানুষকে সঙ্গে নিয়ে গুলশানের বাটন রাফ রেস্টুরেন্টে লাঞ্চ করার সুযোগ পাবেন।
 
বিশেষ এই ক্যাম্পেইনটি নিয়ে প্রতিষ্ঠানটির সিইও মামুনুর রশীদ বলেন, মোট ১০ জন লাঞ্চের সুযোগ পাবেন। লটারীর মাধ্যমে বিজয়ী ৫ জন ১ জন করে সঙ্গী নিয়ে লাঞ্চ করবেন। বিস্তারিত: ০১৭২৮০৩৮৪৪৩ ও www.banglamart24.com ঠিকানায়।