৩৪তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীরা গতকাল শাহবাগ মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। ৩৫ তম বিসিএস পরীক্ষা নেয়ার আগেই ৩৪ তম বিসিএস এর নন-ক্যাডারে উত্তীর্ণ সব প্রার্থীর চাকরির নিশ্চয়তার দাবিতে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
বিক্ষোভকারীরা বলেন, ৩৫তম বিসিএসে নন ক্যাডার থেকে ক্যাডার তালিকার শূন্যপদে পদায়ন করা সরকারি যে নিয়ম করা হয়েছে, ওই নিয়ম ৩৪তম বিসিএসের ফল থেকে কার্যকর করার দাবিতে তারা বিক্ষোভ করছেন। তারা আরো বলেন, যেহেতু ৩৪তম বিসিএসে ৬৭২টি পদ খালি ছিল, ওই পদগুলো ৩৪তম বিসিএসের নন ক্যাডারদের তালিকা থেকে নেয়া উচিত। এ কারণে সব অসঙ্গতি দূর করে ৩৪তম বিসিএসের ফল পুনর্মূল্যায়ন করে ৬৭২টি শূন্যপদ পূরণ করার দাবি করছেন তারা।