উ. কোরিয়ার রকেট উৎক্ষেপণের ‘কড়া’ জবাবের আহ্বান দ. কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হাই রোববার উত্তর কোরিয়ার দূর-পাল্লার রকেট উৎপেক্ষণের কড়া জবাব দেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।  পিয়ংইংয় প্রায় এক মাস আগে চতুর্থ দফা পরমাণু পরীক্ষা চালায়।
 
পার্ক রকেট উৎক্ষেপণের পর সকালে টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত উত্তর কোরিয়ার বিরুদ্ধে অবিলম্বে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। এর আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে উত্তর কোরিয়ার রোববারের দূর-পাল্লার রকেট উৎক্ষেপণের ঘটনার নিন্দা জানিয়ে একে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছেন।  তিনি বলেন, এই উৎক্ষেপণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুষ্পষ্ট লংঘন এবং ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’। । দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পিয়ংইয়ংয়ের স্থানীয় সময় সকাল ৯টায় রকেট উৎক্ষেপণ করা হয়।
 
এই মন্ত্রণালয় উৎক্ষেপণের স্থানটি পর্যবেক্ষণ করছে। জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা এক সংবাদ সম্মেলনে বলেন, সরকার এখন পর্যন্ত মনে করছে রকেটটির কোন অংশ জাপানের ভূখণ্ডের মধ্যে পড়েনি। এএফপি।