‘দলের গঠনতন্ত্রে সংশোধন আনছে বিএনপি’

আগামী মার্চের মধ্যে দলের ষষ্ঠ কাউন্সিলে গঠনতন্ত্রে সংশোধন আনা হচ্ছে বিএনপিতে। এ লক্ষ্যে দলটির মহাসচিবের কাছে প্রস্তাব পাঠাতে সারাদেশের কাউন্সিলরদের চিঠি দেয়া হয়েছে।
 
রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
 
রিজভী জানান, দলের গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি ধারা আছে, যেখানে কাউন্সিলররা বর্তমান গঠনতন্ত্র সংশোধনের জন্য প্রস্তাব করতে পারেন। গঠনতন্ত্র সংশোধনের জন্য আমরা মহাসচিব বরাবর  প্রস্তাব দিতে কাউন্সিলরদের চিঠি দিয়েছি।
 
কাউন্সিলকে সফল করতে একাধিক উপকমিটি গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, দু-একদিনের মধ্যে এসব কমিটি গঠিত হবে।