উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণে রাশিয়ার নিন্দা

উত্তর কোরিয়ার দূর পাল্লার রকেট উৎক্ষেপণের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রবিবার এক বিবৃতিতে তারা জানায়, এটি পিয়ংইয়ংসহ আঞ্চলিক নিরাপত্তার জন্যে মারাত্মক ক্ষতিকর।
 
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরণের পদক্ষেপ কোরীয় উপদ্বীপসহ পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতির অবনতি ঘটাবে। একইসঙ্গে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যে মারাত্মক ক্ষতিকর এবং প্রথম ক্ষতি হবে উত্তর কোরিয়ার নিজের। এএফপি