ডিজিটাল বাংলাদেশকে প্রযুক্তিতে এগিয়ে নিতে কাজ করছে ‘দ্য টেক ল্যাব’। রোবট তৈরি থেকে শুরু করে বিজ্ঞানের বহুমুখী শিক্ষা দিচ্ছে এই প্রতিষ্ঠান।
ভবিষ্যত বিজ্ঞানী বা প্রকৌশলী তৈরি করার লক্ষ্যে তারা তৈরি করছে ক্ষুদে ইঞ্জিনিয়ার। এজন্য ৬ থেকে ১৫ বছর বয়সী ছেলেমেয়েদের জন্য বিভিন্ন ধরনের কোর্স আয়োজন করে, হাতে কলমে তারা প্রোগ্রামিং, ইলেক্ট্রনিক্স, রোবটিক্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ক শিক্ষা দিচ্ছে।
IMG0
প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যারা প্রযুক্তিকে আরো সহজভাবে পেতে, নতুন কিছু গড়তে চায় কিংবা যেসব বাবা মা তাদের সন্তানকে প্রযুক্তিতে আরো দক্ষ করতে চান তাদের আকাংখা পূরণে কাজ করছে দ্যা টেক ল্যাব।