৯ মামলায় এ্যানীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা জজ আদালত।
সোমবার সকালে মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ জামিন আবেদন নামঞ্জুর করেন। ২০১৫ সালের জানুয়ারিতে ৭টি মামলা দায়ের করা হয়েছিল তার বিরুদ্ধে।
এ্যানীর অন্যতম আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ জামিন নামঞ্জুরের বিষয়টি জানান।
গত ২৮ জানুয়ারি এ ৯টি মামলায় এ্যানী ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ওইদিন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকেই এ্যানী কারাগারে রয়েছেন।