নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
সোমবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন ৩৫ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।
সকাল সাড়ে ১০টায় শুনানি শুরু হয়। আদালতে ২৩ আসামি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান জানান, আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা থানায় একটি এবং আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা দায়ের করেন।