সানি লিওনকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ আমিরের

সানি লিওনকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানালেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। এর আগে নিজের টুইটার একাউন্টেওে সানিকে সমর্থন জানিয়েছিলেন তিনি।
 
বর্তমানে দিল্লিতে শুটিংয়ে ব্যস্ত থাকা আমির খান বলেন, মধ্যাহ্নভোজের পর সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবারকে তার সিনেমার সেটও দেখাতে চান তিনি।
 
কিছুদিন আগে ভুপেন্দ্র চবে নামে এক সাংবাদিক সানিকে বিব্রতকর প্রশ্ন করে সমালোচিত হন। সেসময় বলিউডের অনেক তারকাই সানির পক্ষ নেন। আর এবার তো আমির খান সরাসরি তাকে মধ্যাহ্নভোজেরই নিমন্ত্রণ দিলেন।