অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীনকে ছাড়িয়েছে ভারত

২০১৫ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীনকে ছাড়িয়ে গেছে ভারত। এ বছর ভারতের প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৫ শতাংশ। এবং ভারতের ছিল ৬ দশমিক ৯ শতাংশ।ভারতের সরকার জানায় অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তাদের প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৩ শতাংশ যা আগের তিনমাস থেকে কিছুটা কম।
 
তবে এই প্রবৃদ্ধির হার চীন থেকে বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার জানিয়েছেন চলতি বছর শেষার্ধে এই প্রবৃদ্ধি ৭ দশমিক ৬ শতাংশে উন্নীত করতে চান তারা।
 
ভারতীয় অর্থনীতিবিদরা জানান সাম্প্রতিক এই পরিসংখ্যানের চিত্র স্বাভাবিক নয়। অন্যান্য তথ্যের এশিয়া তৃতীয় অর্থনৈতিক পরাশক্তির এই তথ্যের খুব একটা সামঞ্জস্য নেই।
রিতিকা মানকার নামে এক অর্থনীতিবিদ জানান, নতুন এই প্রবৃদ্ধির তথ্য বেশ ধোয়াশার। এখানে কোনোকিছুই নির্দিষ্ট নয়। ইয়েস ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সুবন্দা রাও বলেন, তথ্যগুলো একেকটার সঙ্গে আরেকটা সম্পর্কহীন। বিবিসি