চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষ।প্রক্টর কার্যালয়ের সামনে এবং শাহ আমানত হলে এই সংঘর্ষ হয়।
 
আহতরা হলেন- ইতিহাস বিভাগের ছাত্র মো. আরাফাত ও এনাম চৌধুরী, দর্শনের রেজাউল করিম, সমাজতত্ত্ব বিভাগের মো. মাসুম, গণিত বিভাগের মো. ফয়সাল ও আইন বিভাগের মীর্জা কবির। আহত ছয়জনের মধ্যে কবির, মাসুম ও এনাম এই তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
কমিটি ঘোষণার সাতমাসের মধ্যে ক্যাম্পাসে তৃতীয়বারের মতো সংঘর্ষে জড়ালো সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের কর্মীরা।
তবে সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ই হামলার জন্য একে অপরকে অভিযুক্ত করে বলছেন, বিনা উসকানিতেই এ হামলা করা হয়েছে।
 
হাটহাজারী থানার পরিদর্শক(তদন্ত) সালাহউদ্দিন বলেন, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।  তিনি বলেন, ‘সংঘর্ষ নিয়ন্ত্রণে আমরা টিয়ারশেল ব্যবহার করেছি। ছাত্রলীগের কর্মীরা হলে অবস্থান করছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
 
এর আগে গত বছরের ২০ জুলাই কেন্দ্র থেকে টিপুকে সভাপতি ও সুজনকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করে। টিপু সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির এবং সুজন নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারী।