একসঙ্গে আলিয়া-অক্ষয়?

পরিচালক শ্রীরাম রাঘবন তার আগামী থ্রিলার নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছেন। বিকাশ স্বরূপের ‘দ্য অ্যাক্সিডেন্টার অ্যাপ্রেন্টিস’র উপর তৈরি হচ্ছে সেই ছবির গল্প। আর এই গল্পে হাঁটুর বয়সী মেয়ে আলিয়া চোপড়ার সাথে প্রেম করবেন অক্ষয় কুমার!
 
গল্পে আছে একটি ১৮ বছরের মেয়ে ৪০ বছর বয়সী এক খুনির প্রেমে পড়ে। এই খুনির চরিত্রে শ্রীরাম রাঘবনের প্রথম পছন্দই হলেন অক্ষয়। আর নায়িকা? আলিয়া ভাট ছাড়া কারও কথা ভাবতেই পারছেন না পরিচালক।
 
উল্লেখ্য, ১৯৯৯ সালের ছবি ‘সংঘর্ষ’ মুতিতেও একসঙ্গে অভিনয় করেছিলেন অক্ষয়-আলিয়া। অক্ষয় ছিলেন নায়ক। ৬ বছরের কিশোরী ছিলেন আলিয়া।