কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও তার প্রেমিক বিরাট কোহলির মধ্যকার সম্পর্কে ভাঙন ধরেছে। এখন মনে হচ্ছে, আনুশকার বিরহে হৃদয় ভেঙেছে কোহলির।
ইনস্ট্যাগ্রামে সম্প্রতি একটি সেলফি দিয়েছিলেন বিরাট কোলি। সেখানে ছবির ক্যাপশনে লেখা ছিল ‘হার্টব্রোকেন’। কিন্তু ছবিটি মুছে দেন তিনি।
ফের আবারো স্ন্যাপশট পোস্ট করেন কোহলি। আর লেখেন, মনে হচ্ছে ছবিটি মুছে আমি কোনো অপরাধ করেছি। দুঃখিত, বন্ধুরা??? আবার ছবিটা দিলাম।
আনুশকা বর্তমানের ‘সুলতান’ ছবিতে সালমান খানের বিপরীতে কাজ করছেন। এছাড়াও তার প্রোডাকশ হাউজ নিয়ে ব্যস্ত আছেন। অন্যদিকে, বিরাট তার চুক্তিগুলো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মাঝেই তাদের সম্পর্কে ভাঙন সুর বাজার গুঞ্জন শোনা যাচ্ছে। খবর: এনডিটিভি।