পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম নিউইয়র্কের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে ঢাকা ত্যাগ করেছেন।
শাহিরয়ার আলম ‘বিল্ডিং সিনার্জি এন্ড কোহিয়ারেন্স ইন দি ইমপ্লিমেন্টেশন অব দি ইস্তানবুল প্লান অব অ্যাকশন ইন দি কনটেক্স অব দি ২০৩০ সাসটেইনেবল ডেভেলপমেন্ট এজেন্ডা’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
জাতিসংঘের সদর দপ্তরে আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহিরয়ার আলম মূল প্রবন্ধ উপস্থাপন ও সভাপতিত্ব করবেন।
তিন সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দান করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামী ১৭ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন।-বাসস।