আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে ট্রাইব্যুনালের সব মামলা পরিচালনা থেকে প্রত্যাহার করা হয়েছে।
ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর স্বাক্ষরে গত ৪ ফেব্রুয়ারি এক চিঠিতে প্রসিকিউটর মোহাম্মদ আলীকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
মঙ্গলবার ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর জেয়াদ আল মালুম মোহাম্মদ আলীকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়, প্রসিকিউটর মোহাম্মদ আলীকে আলবদর শামসুল হক গং ও হোসেন তরফদারসহ ট্রাইব্যুনালের অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি ট্রাইব্যুনালে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না বলেও চিঠিতে জানানো হয়।
এ ব্যপারে কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। প্রধান প্রসিকিউটর ওই চিঠিতে লিখেছেন, ‘জনস্বার্থে’ এই আদেশ দেয়া হয়েছে।